1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : গাজা যুদ্ধ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে লক্ষ্যবস্তু করেছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসনের ৩৫তম দিনে, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।
হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ইসরাইলভিত্তিক ‘ওয়ালা’ নিউজ এজেন্সি জানিয়েছে, তেল আবিবের কাছে বেনি ব্রাক এলাকায় কাঁচের টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন। এছাড়া ভূপাতিত করা ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ১৭টিরও বেশি স্থানে পড়েছে।
একইসঙ্গে রোশ হায়াইন এলাকার একটি আবাসিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটে। একটি কিন্ডারগার্টেনের কাছেও ধ্বংসাবশেষ পাওয়ার খবর জানিয়েছে স্থানীয় সূত্র।
অন্যদিকে ‘ওয়াইনেট’ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গিভাতায়িম ও তেল আবিবের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রামাত গানে একটি ভবন ধসে পড়ার ঘটনাও ঘটেছে। এছাড়া বেনি ব্রাক এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
এর আগে ইসরাইলের দক্ষিণাঞ্চলেও ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। নেগেভ মরুভূমি এলাকার একটি শিল্পাঞ্চলে আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বড় কোনো হতাহতের সংখ্যা জানানো হয়নি। তবে ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com