1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইরানের ভয়ে ‘যুদ্ধ পরামর্শ’ দিতে ইসরায়েলে জেনারেল পাঠালো যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরানি। এমন সতর্কতা অনেক আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরাইলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার জেনারেল মিচেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিচেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যা সেন্টকম নামে পরিচিত। সেটির ১৫তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানিয়েছে, জেনারেল মিচেল কুরিলা ইসরাইলে ইরানি সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার কৌশল নির্ধারণে সহায়তা করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, জেনারেল কুরিলা গাজায় ইসরাইলি অভিযান ও ত্রাণ সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা করবেন ইসরাইলি সমরবিদ ও নীতিনির্ধারকদের সঙ্গে। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, জেনারেল কুরিলা ‘পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন’ এবং ইসরাইলি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে ‘আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ’ পর্যালোচনা করেছেন।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে—ইসরাইলের মাটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। এ লক্ষ্যে তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তারা।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে আরও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, ইসরাইলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরাইলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com