1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইরানে ভূপাতিত F-15 Eagle–এর দ্বিতীয় ক্রু শনাক্ত, উদ্ধার হলেও এখনো সরানো যায়নি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানের ভেতরে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি F-15 Eagle যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত করে উদ্ধার করেছে মার্কিন স্পেশাল ফোর্স। তবে চলমান তীব্র সংঘর্ষের কারণে তাকে এখনো নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
Al Jazeera–এর খবরে জানা যায়, রোববার (৫ এপ্রিল) সকালে মার্কিন কর্মকর্তারা দ্বিতীয় পাইলটকে শনাক্ত ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। পরে একই সূত্র জানায়, উদ্ধার অভিযান সফল হলেও তাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
মার্কিন সূত্রের দাবি, শনিবার রাতে নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অভিযানের সময় ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে মার্কিন সেনারা। বর্তমানে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে বলে জানা গেছে।
এ অবস্থায় উদ্ধার হওয়া ক্রু ও তাকে উদ্ধারকারী সেনারা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপদে সরিয়ে নিতে এখনো সেখানে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, বিমানটি ইরানের দেহদাস্ত অঞ্চলে ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ পাইলটদের খুঁজে বের করতে তৎপর হয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানও ওই পাইলটদের সন্ধানে অভিযান চালায় এবং সাধারণ জনগণকেও এতে অংশ নেওয়ার আহ্বান জানায়।
এদিকে, যুক্তরাষ্ট্র রাতভর ওই এলাকায় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, এতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com