1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইসরাইলবিরোধী বিক্ষোভে অংশ নিলেন কিউবার প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজডিডি ডেস্ক: গুফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন কিউবার হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় গাজায় ‘গণহত্যা’ বন্ধের দাবি তোলেন হাজার হাজার কিউবান নাগরিক। ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে এতে অংশ নেন বিক্ষোভকারীরা। ইসরাইলকে গণহত্যাকারী আখ্যা দেন তারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানান হাজার হাজার মানুষ।

বিক্ষোভে অংশ নেওয়া একজন শারীরিক সংস্কৃতি বিশেষজ্ঞ ইয়ানকুয়েল কার্ডোসো বলেন, আমরা ফিলিস্তিনি জনগণকে সমর্থন করছি, সেই সমস্ত লোকদের সমর্থন করছি, যারা এ গণহত্যার কারণে পরিবারের সদস্য, প্রিয়জনকে হারানোর বেদনা অনুভব করছেন। আমরা যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বাধীন করার পক্ষে।

প্রেসিডেন্টের সঙ্গে বিক্ষোভে অংশ নেন কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো এবং পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। মিছিলকারীরা মার্কিন দূতাবাসের সামনে দিয়ে দুই কিলোমিটার হেঁটেছিল। সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে কিউবায় থাকা ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেয়।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের কট্টর সমর্থক কমিউনিস্টশাসিত দেশ কিউবা। ইসরাইলের সঙ্গে তাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। প্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ত্রোকেও এমন কাজের জন্য (বিক্ষোভ সমাবেশ) স্মরণ করা হয়।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত ৭ অক্টোবরের আকস্মিক হামলায় ১৪০০ জন নিহত হয়েছে বলে জানায় ইসরাইল। তবে সম্প্রতি সেই সংখ্যা কমিয়ে ১২০০ করা হয়েছে। এ ছাড়া হামাস ইসরাইল থেকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন।

এর পর থেকে গাজায় ও পশ্চিমতীরে নির্বিচারে হামলা করছে ইসরাইল। গাজার আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, জাতিসংঘের ত্রাণ সংস্থার গুদাম, খাবারের দোকানসহ কোনো কিছুই হামলা থেকে বাদ যায়নি। এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিমতীরে ও গাজায় ইসরাইলি হামলায় সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬০০টিরও বেশি শিশু। নিহত বাকিদের মধ্যে বেশিরভাগই নারী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com