1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইসরাইলে একদিনে ১১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : লেবানন থেকে একদিনে ইসরায়েলের দিকে অন্তত ১১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ । ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই উত্তর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে।

শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এদিন বেশ কয়েকটি শহরে রকেট হামলার কারণে সতর্ক সাইরেন বাজানো হয়। তবে হতাহতের পরিসংখ্যান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে আসা একটি ড্রোন আঘাত হেনেছে। নেতানিয়াহুর মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সিজারিয়ায় অবস্থিত বাসভবনে হামলা হলেও প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেই সময় উপস্থিত ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আজকের হামলায় হাইফাসহ উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। কিছু রকেট আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে।

ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় হতাহতের সংখ্যা বাড়ছে। শুক্রবার উত্তর গাজার জালাবিয়াতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৮৫ জন আহত হন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনারা ইন্দোনেশিয়া হাসপাতালেও ‘ব্যাপক গুলি’ চালিয়েছে।

মধ্য গাজার আল-মাগাজি শরণার্থীশিবিরে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

দক্ষিণ লেবাননের বিনতে জবিল এলাকায় হিজবুল্লাহর এক উপকমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে হিজবুল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছেন।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com