1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ: উপপ্রধান নাঈম কাসেম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসরায়েলি সব ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির উপপ্রধান নাঈম কাসেম আজ সোমবার এ কথা জানিয়েছেন। সেই সাথে দ্রুতই গোষ্ঠীটির নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় নাঈম কাসেম বলেছেন, আমরা (হিজবুল্লাহ) যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত।

নাঈম কাসেম আরও বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না; বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বক্তব্যের শেষে এই হিজবুল্লাহ নেতা বলেছেন, হিজবুল্লাহ ২০০৬ সালের মতোই ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হবে।

গত দুই সপ্তাহ ধরে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল এবার লেবাননে স্থল অভিযান পরিচালনাও করতে পারে। ইতোমধ্যে লেবানন সীমান্তে ইসরায়েল বিপুলসংখ্যক ট্যাংক জড়ো করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com