1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর মিডিয়া প্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের রস আল-নাবা এলাকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর মিডিয়া শাখার প্রধান মোহাম্মদ আফিফ।

রোববার (১৭ নভেম্বর) লেবাননের দুটি গোয়েন্দা সূত্র এই দাবি করেছে। তবে, হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, এ হামলার ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরায়েলি সামরিক মুখপাত্রের অ্যাকাউন্ট থেকে কোনও সতর্কবার্তাও দেওয়া হয়নি।

মোহাম্মদ আফিফ হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহর দীর্ঘদিনের মিডিয়া উপদেষ্টা ছিলেন। নাসরাল্লাহ ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন। আফিফ কয়েক বছর ধরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা দেখভাল করেন এবং পরবর্তীতে সংগঠনটির মিডিয়া বিভাগ পরিচালনার দায়িত্ব নেন।

২০২৩ সালের ৮ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের পরদিন থেকেই ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর থেকে উভয়পক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে পাল্টাপাল্টি হামলা চলছে।

সম্প্রতি সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি করে। দক্ষিণ লেবানন, পূর্বাঞ্চল ও বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা বর্ষণের পাশাপাশি সীমান্তে স্থল অভিযান চালানো হয়।

আফিফ সাংবাদিকদের জন্য বৈরুতের ধ্বংসস্তূপে কয়েকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। ১১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী লেবাননের কোনও এলাকা দখল করতে সক্ষম হয়নি এবং হিজবুল্লাহ দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানোর মতো অস্ত্র ও সরঞ্জাম মজুদ করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় এবং গুলির শব্দে এলাকাটি সিল করে দেয় নিরাপত্তারক্ষীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com