1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি হিজবুল্লাহর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের রামায় নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। লেবাননের এনএনএ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর আগে লেবাননের মারজায়োন এলাকায় হামলা চালায় ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের বেইত হিলেল সেটেলমেন্টে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

এদিকে লেবাননের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবাননে সফরের বিষয়েও সতর্ক করা হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও একই ধরনের সতর্কতা জানিয়েছেন।

তার আগে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দেয় অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লেবাননে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেন।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। তার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করার কয়েক ঘণ্টা পরই তাকে হত্যা করা হয়। এ ধরনের পরিস্থিতির কারণে আশঙ্কা করা হচ্ছে যে লেবাননভিত্তিক হিজবুল্লাহ এবং হামাস যেকোনো সময় তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com