1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইসরায়েলে ফের ১৭৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইসরায়েলকে লক্ষ্য করে এক দিনে ১৭৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট।

অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

গত কাল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি।

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১ হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েক জন শীর্ষ কমান্ডার রয়েছেন। সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com