1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে ফের ড্রোন আতঙ্ক!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর ফের ড্রোন দেখা গিয়েছে। সূত্রের খবর, নির্দিষ্ট এলাকা অতিক্রম করে শুক্রবার একটি ড্রোন ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় ঢুকে পড়ে। এ ঘটনার ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে।

কয়েকদিন আগেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে একটি ড্রোন হামলা হয়েছিল। স্বাভাবিকভাবে দূতাবাসের মতো স্পর্শকাতর এলাকায় ফের একটি ড্রোন ঢুকে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। জম্মুতে যে ড্রোন হামলা হয়, এতে বায়ুসেনা ঘাঁটিতে চলা লস্কর জঙ্গিদের হাত ছিল বলে পরে সেনার তরফ থেকে জানানো হয়। তবে শুধু বায়ুসেনা ঘাঁটিতে হামলাই নয়, শেষ কয়েক বছর ধরেই সীমান্ত পেরিয়ে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করছে জঙ্গিরা। ভারতীয় সেনা একাধিকবার সেই ড্রোন হামলার ছক ভেস্তেও দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পাঞ্জাবে একটি ড্রোন এসে পড়ে। অমৃতসরের গ্রামে এসে পড়া সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক, অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীর সীমান্তে নয়, ভারত-পাক সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনা। সূত্র:আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com