1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইসলামেই শ্রমিকের মর্যাদা ও অধিকার দিয়েছে ——তাহের কাসেমী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক ষটাফ রিপোটারঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও নতুন অফিস উদ্বোধন আজ ১ লা মে বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা রোড (অডিটোরিয়াম সংলগ্ন) জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি ও নেত্রকোণার জেলা সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য মাওলানা রুহুল আমীন নগরী। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায়
অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াসিন আহমদ,
সহসভাপতি মাওলানা আনিসুর রহমান জৈনপুরী,মুফতি আলমগীর হোসাইন, হাফেজ শফিক বিন আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আউয়াল, সহসাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, মাওলানা আল আমীন, মাওলানা জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল, সহসাংগঠনিক সম্পাদ হাফেজ কারী মাসুম বিল্লাহ, অর্থসম্পাদক মাওলানা মাকসুদ হাসান বায়েজিদ, স্বাস্থ্য সম্পাদক ডা: জুলফিকার আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হা: মাওলানা শফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক রুহুল আমীন, মাওলানা কামাল আল হাদী, মাওলানা ইমদাদুল হক সাদী, মাওলানা রাজিব, মাওলানা আবদুর রহিম,
মাওলানা সাজ্জাদুল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম নূরী, মোহনগঞ্জ পৌর ছাত্র জমিয়তের সভাপতি নিয়ামুল হক লিয়ন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি তাহের কাসেমী বলেন,
জমিয়তে উলামায়ে ইসলাম একটি ঐতিহ্যবাহী দল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন আজ বিশ্ব শ্রম দিবস। শুধু দিবস কেন্দ্রীক নয়,প্রতি দিনই শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে। ইসলামেই প্রকৃত শ্রমিকের মর্যাদা ও অধিকার দিয়েছে। তাই ইসলামি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি ইসলাম বিদ্বেষী নারী কমিশন বাতিলের দাবিতে জমিয়ত কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com