1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ইস্ট ইন্ডিয়ার গভর্নরের নতুন রূপ বর্তমান প্রশাসন: হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইংরেজ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের নতুন রূপ বর্তমান প্রশাসন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ মার্চ) কক্সবাজারের রামু উপজেলার একটি বাজারের ইজারা সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন তাদের গভর্নর থাকত। সেই আমলের গভর্নরের নতুন রূপই হচ্ছে এখনকার সময়ের প্রশাসন। অনেক জায়গায় তো প্রশাসনের কর্মকর্তাদের এমপিরা ভয় পান। তবে আমার এলাকার এমপি ভয় পান না।

পরে আদালত ওই বাজারের লিজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে স্থানীয় প্রশাসনের প্রতি রুল জারি করেন।

কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার ও ব্যারিস্টার মার-ই য়াম খোন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com