1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল মিশর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সংস্থাটি জানিয়েছে, চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে। সেই হিসাবে এ বছর পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন (রোববার) উদযাপিত হতে পারে। খবর খালিজ টাইমসের।

মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এ ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে এ তথ্য জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ উঠবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ। ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।

তাহা রাবেহ আরও বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com