1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির ঘোষণা কার্যকর হতে যাচ্ছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় সর্বোচ্চ ২১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি থাকবে। মাঝখানে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের দীর্ঘ বিরতি উপভোগ করতে পারবেন।
কলেজ পর্যায়ে আলাদা গ্রীষ্মকালীন ছুটি না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজ শিক্ষার্থীরাও প্রায় ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। সাপ্তাহিক ছুটিসহ সেখানে টানা ২১ দিনের অবকাশ মিলছে।
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি অনুমোদন করা হয়। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয়ে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আগামী ১৮ মে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে ছুটির সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com