1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঈদের দিনে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আনন্দ শোকে পরিণত হয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি গ্রামে। বুধবার বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের কিসমত গ্রামে আপন দুই বোনের ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

তারা হলো, শিমু (০৯) ও জান্নাতুন (৪)। তারা ওই গ্রামের শাহাবুল আলম জাম্বু’র মেয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম।

পুলিশ জানায়, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com