1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঈদের দিন বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাঝ মাসে রমজান। এখন দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ অথবা ২৩ এপ্রিল হতে পারে পবিত্র ঈদুল ফিতর। আগামী ২০ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের সময়ে বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে।

ঈদের দিনে মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ আবদুল মান্নান। তিনি বলেন, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অবস্থান করছে। তবে বৃষ্টির প্রবণতা থাকবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ দেশের মধ্য, উত্তর–পূর্ব ও দক্ষিণাঞ্চলে। খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে এসব অঞ্চলের চেয়ে বৃষ্টি কম হতে পারে। সব মিলিয়ে ঈদের সময় বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com