1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস মার্কিন ১০ বিশ্ববিদ্যালয়ের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় বাংলাদশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণা খাতে এই সহযোগিতা দেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তারা এ আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (০২ অক্টোবর ২০২৪) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া অংশ নেন।

অন্যদিকে, মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি, ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্লানিগান এবং পাবলিক এ্যনগেইজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা উপস্থিত ছিলেন।

সভায়, স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ প্রদান, শিক্ষা সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির ব্যবহার, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনাসহ গবেষণায় দীর্ঘমেয়াদি সহযোগিতা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালগুলো সহযোগিতার আগ্রহ প্রকাশ করায় প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি, তরুণ প্রজন্ম এবং নারী শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধাসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।

ড. এস এম এ ফায়েজ বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি এসব শিক্ষার্থীদের দেশে ফিরে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় প্রফেসর তানজীমউদ্দিন খান শিক্ষার্থীদের সফট স্কিলস ও ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধা প্রদানসহ তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষায় নতুন প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা বৃত্তি, টিউশন ফি কমানো, ই-লাইব্রেরি ব্যবহার, মানবাধিকার সুরক্ষা ইত্যাদি নিয়ে নিয়মিত ডায়ালগ আয়োজন বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com