1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

উচ্চশিক্ষার সব সেবা শতভাগ ডিজিটালাইজড করা হবে : ইউজিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

রোববার (২১ মার্চ) কমিশনের সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এ তথ্য জানান।

ইউজিসির ২০২১-২০২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ইনোভেটিভ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সেবাগুলো শতভাগ ডিজিটালাইজ করা হবে।

সভায় প্রফেসর আলমগীর উচ্চশিক্ষা সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদেরকে উদ্ভাবন, সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

চতুর্থ শিল্প বিপ্লবে উচ্চশিক্ষা খাতের চ্যালেঞ্জ ও প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবে শ্রম ও চাকরির বাজারে ব্যাপক প্রতিযোগিতা তৈরি হবে। এক্ষেত্রে যন্ত্র মানুষের স্থান দখল করে নিলেও মেধা, দক্ষতা ও সক্ষমতা দিয়ে মানুষই সবকিছু নিয়ন্ত্রণ করবে। কাজেই, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চশিক্ষাস্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো, গ্রাজুয়েটদের দক্ষতা ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বক্তৃতা করেন।

সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সেবা সহজিকরণ, গুণগত সেবা প্রদান এবং সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কমিশনের সিনিয়র সহকারি পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্সপারসন হিসেবে যুক্ত ছিলেন এটুআই কনসালটেন্ট (উপ সচিব) জিয়াউর রহমান। প্রশিক্ষণে ইউজিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com