1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

উত্তরাঞ্চলের মধ্যে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে কিশোরীদের জন্য স্যানিটারি ভেনডিং মেশিন স্থাপন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে প্রথমবারের মতো কালেক্টরেট পাবলিক হাই স্কুল এন্ড কলেজে স্যানিটারি ভেনডিং মেশিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন সার্পের উদ্যোগে এই স্যানিটারি ভেনডিং মেশিনের উদ্বোধন করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিতি রায়। আর এই মেশিনের মাধ্যমে কিশোরীরা ৫ টাকার কয়েন দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পাবেন বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রধান শিক্ষক মোতালেব হোসেন,  সার্পের নির্বাহী পরিচালক হিমাংশু চন্দ্র চন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,  প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
সার্পের নির্বাহী পরিচালক হিমাংশু চন্দ্র চন্দ বলেন ঠাকুরগাঁওয়ের কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে স্যানিটারি ভেনডিং মেশিন বসানো হবে।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী বৃষ্টি এবং একাদশ শ্রেণির রেহানা জানায়, এই মেশিন বসানোর ফলে আমরা পিরিয়ডকালীন সহজে নিজেদের যত্ন নিতে পারবো এবং স্বস্তির সাথে  ক্লাসসহ ঘরের বাইরের নানা কার্যক্রমে অংশ নিতে পারবো, যেটা এতোদিন বেশ কঠিন ছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com