1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল, এখনও নিখোঁজ ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে নিখোঁজদের উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। রোববার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৮ জনের মরদেহ। উদ্ধার এই মৃতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ বলে জানা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের ফিরে পেতে দুর্ঘটনাস্থলের কাছে অপেক্ষায় স্বজনরা।

উদ্ধার হওয়া মৃতরা হলেন- মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।

গত রাত ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। উদ্ধার কাজ শুরু হয় পৌনে এক ঘন্টা পর। তবে বৈরি আবহাওয়ার কারণে যা স্থগিত করা হয় রাত দুইটায়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ৪৬ জন যাত্রী নিয়ে এটি ট্রলার ডুবে যায়। জানা গেছে, পারিবারিক একটি পিকনিকে সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৬ জন পদ্মা নদীতে ঘুরতে যান। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com