1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

উপজেলা চেয়ারম্যানের সঙ্গে পাল্লা দিয়ে এবার এমপি গ্রুপের মিছিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ুমিছিল করেছিল স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন।

এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারীরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুসারীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমরা এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছি। বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। ১২টা ১৫ মিনিট থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছুটা ধীরগতি রয়েছে।’

উল্লেখ্য, ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় একটি ইউনিয়ন কমিটির নাম ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল কর্তৃক লাঞ্ছিত ও মারধরের শিকার হন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। ওই ঘটনার পর থেকে দেবীদ্বারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। উভয়পক্ষের প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, সমাবেশ অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com