1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঋণের টাকা ফেরত না দেয়ায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরগুনার বেতাগি উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের পুলেরহাট এলাকার পরিমল চন্দ্র ঢাকীর ছেলে উজ্জ্বল ঢাকী এলাকার ব্যবসায়ী মো. আরাফাতের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধে বিলম্ব হওয়ায় ২৪ জানুয়ারি ব্যবসায়ী আরাফাত স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রাজু মৃধার সহায়তায় উজ্জ্বলকে শিঁকল দিয়ে বেঁধে রাখে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। ভুক্তভোগী উজ্জ্বল ঢাকী উপজেলার কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী জানান, যে কারও ধার দেনা থাকতে পারে, এজন্য শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করতে হবে? অপমানে ছেলেটা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

ভুক্তভোগী উজ্জ্বল বলেন, সে আমাকে একা পেয়ে সাবেক ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে শিকল দিয়ে বেঁধে মারধর করে। এছাড়া নির্বাচনের সময় আমার পরিবার ওই ইউপি সদস্যের পক্ষ না করায় আমাদের ওপর ক্ষীপ্ত হয়ে সে এমন কাজ করেছে।

ব্যবসায়ী আরাফাত বলেন, উজ্জ্বল ও তার পরিবার আমার পরিচিত। আগে অনেকবার তার সাথে টাকার লেনদেনও হয়েছে। তবে এইবার টাকা দিতে বিলম্ব করায় আমি ওকে দোকানে বসিয়ে রেখেছি। কে বা কারা উজ্জ্বলকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো আমার জানা নেই।

সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, বিষয়টি দৃষ্টিকটু হয়েছে। তবে এ ছাড়া টাকা উঠানোর কোনো উপায় ছিলো না। তবে তাকে মারধর করা হয়নি।

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com