1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু মঙ্গলবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

আজ শুক্রবার (৪ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ও বুধবার (৮ ও ৯ আগস্ট) এইচএসসির প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর বুধবার (৯ আগস্ট) টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।

নির্ধারিত দিনে অফিস সময়ে বোর্ড থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের। তবে শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে প্রবেশপত্র দেওয়া হবে না। আর প্রবেশপত্রে ভুল থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে তা সংশোধন করতে হবে।

বোর্ডের চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র অফিস সময়ে বোর্ড থেকে সংগ্রহ করবেন। কোনো অবস্থায়ই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেওয়ার ক্ষমতা দেওয়া যাবে না। কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে তার আবেদনপত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com