1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এই সরকার এখন সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচন কমিশন ঘোষিত পাঁচ সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না জানিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

গত ৮ এপ্রিল অবস্থান কর্মসূচিতে হামলায় গুরুতর আহত হন নাটোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী। আহত বিএনপির এই নেতাকে দেখতে সকালে রামপুরার ওই হাসপাতালে যান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তার জবাব দেবে। এ সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আওয়ামী লীগ ইতোমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে যদি একটি সুষ্ঠুনিরপেক্ষ অবাধ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে তাহলে দেখবেন আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না এটাই হচ্ছে বাস্তবতা। সেই কারণেই তারা সন্ত্রাসের মাধ্যমে মামলা-মোকদ্দমা কর্মসূচি গুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা আবার ক্ষমতায় ফিরে আসতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা স্পষ্ট করে বলেছি তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান না নিয়ে আসে তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারের পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তার জবাব দেবে।
তিনি বলেন, আমাদের আন্দোলন একটাই সেটা হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এছাড়া স্থানীয় নির্বাচন তো আমরা আরও অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com