1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা, বিশ্ব রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি নানা রেকর্ড নিয়মিত স্থান পেয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা ‘এক রিংয়ে সবচেয়ে বেশি হীরা সেট’ করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এই রেকর্ডটি অর্জন করে।

মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম ‘অমি’। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে। মাশরুম ‘অমরত্ব’ ও ‘দীর্ঘায়ু’কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতে অমরত্বকে বোঝায়।

এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল।

সংস্থাটি জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫,২৪৩ ডলার। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com