1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এক কোটি টাকা খরচ করে শ্বশুরকে খুন করালেন পুত্রবধূ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাড়িচাপায় মৃত্যু হয়েছিল ৮২ বছর বয়সী এক বৃদ্ধের। প্রাথমিকভাবে তার ওই মৃত্যুকে সড়ক দুর্ঘটনা বলেই মনে হয়েছিল সবার। কিন্তু শেষে বেরিয়ে এলো ঘটনার পেছনের আরেক ঘটনা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটা আসলে দুর্ঘটনা নয়; পুরোপুরি পরিকল্পিত হত্যা।

পুলিশ জানায়— শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারের ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে এক কোটি টাকা দিয়েছিলেন পুত্রবধূ অর্চনা মণীশ পুত্তেওয়ার। বার্তা সংস্থা পিটিআইকে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি হাতাতে ছক কষেছিলেন অর্চনা।

জানা গেছে, শ্বশুরকে খুন করাতে ভাড়াটে খুনি ব্যবহার করেন অর্চনা। খুনিকে দিয়েছিলেন একটি পুরনো গাড়িও। সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা। ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পুরষোত্তম। সেখান থেকে ফিরছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছনে থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বৃদ্ধের।

সেই ঘটনাকে দুর্ঘটনা হিসাবেই প্রাথমিক ভাবে মামলা হয়েছিল। কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু গতিবিধি অস্বাভাবিক মনে হয় পুলিশের চোখে। তার পর থেকে অর্চনার ওপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ। এরপরই বেড়িয়ে আসে থলের বেড়াল। আর আলোচিত এই ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com