1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এখনও আসল অস্ত্র ব্যবহার করিনি: হামাসের হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৯৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের দীর্ঘ দিনের আগ্রাসনের বিরুদ্ধে চলতি সপ্তাহেই অসংখ্য রকেট হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস। রকেট হামলায় সেনাসদস্যসহ সাতজন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকডজন।

দখলদারদের আগ্রাসনের জবাবে হামাসের পাল্টা হামলা নাড়িয়ে দিয়েছে ইহুদিদের। তবে হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলে এখনও মূল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল আরোয়ি আল-আকসা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমরা ইসরায়েলে এ পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার সবগুলোই পুরনো। আমাদের মূল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি।

হামাসের ওই নেতা বলেন, দখলদার ইসরায়েল আমাদের কয়েকজন কমান্ডারকে মেরে ফেললেই আমাদের প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়বে এটা ভাবা সঠিক নয়। শত্রুপক্ষ এমনটা ভাবলে সেটা তাদের মস্ত বড় ভুল হবে। বাস্তবিক অর্থে স্বাধীনতাকামী প্রতিরোধ প্রতিদিনই শক্তিশালী হচ্ছে এবং হবে।

হামাস মাসের পর মাস লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে বলে হুঁশিয়ারি দেন তিনি। গাঁজা সীমান্ত উত্তেজনার মধ্যেই হামাস দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পর এবার ‘রামুন’ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে।

হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানান, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’ এর মাধ্যমে রকেট হামলা চালানো হয়েছে। গাজা থেকে এই বিমানবন্দরের দূরত্ব মাত্র ২২০ কিলোমিটার। হামাস বলছে বিমানবন্দরটিতে ২৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

সর্বশেষ খবর, হামাসের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাংক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তে দুটি পদাতিক ও একটি সাঁজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরাইল। এ ছাড়া সীমান্তে অতিরিক্ত ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি। তবে ফিলিস্তিনে হামলা চালানো হবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com