1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এখন আইন পেশা ব্যবসা হয়ে গেছে: প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘আগে তো আইনজীবীরা ফি নেয়ার সময় টাকাও দেখে নাই। গাউনের পেছনের পকেটে টাকা ঢুকিয়ে দিতো। কিন্তু এখন আইন পেশা এক ব্যবসা হয়ে গেছে।’

মঙ্গলবার (২৯ জুন) ‘এমডি শামীম বনাম রাষ্ট্র’ মামলার ভার্চুয়াল শুনানিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ মন্তব্য করেন।

শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের অন্তত ১০ ভাগ মামলা ফ্রি করা উচিত (অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য)। এটা আপনাদের অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক পেশা।

এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবছর আইনজীবীদের নতুন করে লাইসেন্স রিনিউ করতে হয় এবং দেখাতে হয় তিনি কতোটি মামলা করেছেন। না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করে না।

তখন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, এটা আমাদের এখানে হলেও ভালো হতো। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা যায়।

রাষ্ট্র নিযুক্ত (যারা আইনজীবী রাখতে পারেন না, তাদের জন্য নিয়োগ দেয়া হয়) আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় অন্যান্য আইনজীবীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com