1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে, নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। সাধারণত কূটনৈতিকদের ভাষা এমন স্পষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো স্পেস রাখেনি। তারা সাধারণত বলে থাকে আরেকটু ভালো হতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি একেবারেই বলে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, এটা (নির্বাচন) আন্তর্জাতিকভাবে একটা বিরাট ফেইলর।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতি বিষয়ে টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা যেভাবে বলে দিয়েছে এ সরকারের বৈধতা নেই বললে চলে। আওয়ামী লীগ একটা বিষয় প্রমাণ করতে চেয়েছিল— বিরোধী দল অংশ না নিলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করব। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করল, যে একা একা নির্বাচন করেও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার যোগ্যতা রাখে না।

এই নির্বাচনের শত শত কারচুপি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। বাচ্চাদের দিয়েও ভোট কারচুপি করিয়েছে আওয়ামী লীগ।

তরুণ এই রাজনীতিবিদ মনে করেন, এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে। উনারা (ইউরোপ আমেরিকা) যদি চায় বড় কিছু করা তা হলে, সরকারে কমপ্রোমাইজ করা ছাড়া কোনো পথ নেই। আমাদের দেশ লিবিয়া ইরাক ইরানের মতো এমন কোনো দেশ নয়, আমরা কিন্তু বিদেশিদের ওপর নির্ভরশীল।

বিশেষ করে আমেরিকা ইউরোপের ওপর। এখন আমেরিকার হাতে কার্ড, কীভাবে খেলবে তাদের ব্যাপার। দেখা যাক, এখন নির্বাচন হয়ে গেছে, আমেরিকার কাছে বল কীভাবে খেলে। বড় বিষয় হলো— তারা কীভাবে প্লে করে। দ্রুত অ্যাকশনে যাবে, না সময় নেবে তাদের আমেরিকার ব্যাপার। যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com