1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

এক হাজারের বেশি আবেদন থেকে বাছাই; যোগ্য হলে অন্য দলের প্রার্থীদেরও সুযোগ
নিজস্ব প্রতিবেদক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১২ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে লড়তে এনসিপির কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রথম ধাপে ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে।
সারজিস আলম বলেন, “আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ধাপে ধাপে মনোনয়ন প্রক্রিয়া চলবে।”
তিনি আরও জানান, শুধু দলীয় নেতাকর্মী নয়, অন্যান্য রাজনৈতিক দলের যোগ্য ব্যক্তিরাও চাইলে এনসিপির ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে সেক্ষেত্রে দল নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।
প্রার্থীদের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, আবেদনকারীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তার বিরুদ্ধে কোনো নিপীড়ন, দুর্নীতি বা স্বৈরাচারী সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা যাবে না।
এনসিপির এই নেতা বলেন, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হচ্ছে এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়া দলীয় প্রার্থী বাছাইয়ে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। ছাত্র, শ্রমিক, নারী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদেরও সমান সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেন সারজিস আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com