1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এবার দিনের ভোট রাতে হয়েছে বলার ক্ষমতা নেই : শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার দিনের ভোট রাতে হয়েছে বলার ক্ষমতা নেই। কারণ, ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারছে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যহত করতে পারবে না। অনেকেরই অনেকরকম স্বপ্ন আছে। অনেকেই নির্বাচন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। মানুষ যেন ভোট দিতে না যায়, সেজন্য তাদের ঠেকাতে চেয়েছিল। তারপরও ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, এটা সোজা কথা নয়। কারণ, এককভাবে আওয়ামী লীগ এবং আমাদের সমমনা দল যখন নির্বাচন করেছে, তখন আরেকটি দল নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে।

তিনি বলেন, এবারের নির্বাচন কেউ বলতে পারবে না যে, দিনের ভোট রাতে হয়েছে বা ভোট কারচুপি হয়েছে। এসব বলার কোনো ক্ষমতা নেই। কারণ, অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটা জনগণ দেখেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা আইন করে নির্বাচন কমিশন গঠন করে তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিয়েছি। তারা নির্বাচন পরিচালনা করেছে এতে আমরা কোনো রকম হস্তক্ষেপ করিনি বরং সহযোগিতা করেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন থেকে শুরু করে সবকিছুই ছিল নির্বাচন কমিশনের অধীনে। যাতে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com