1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এবার সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে যাত্রার ঠিক ১০ মিনিট আগে পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কেউ হতাহত হয়নি। এতে একটি শোভন চেয়ারের কোচ বাতিল করে ওই ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

রাজশাহীর স্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, রবিবার সকাল ৬টা ২০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। এতে প্রচণ্ড ধোয়ায় ওই বগিটি আচ্ছন্ন হয়ে যায়। গতকালের মৌলভীবাজারের ঘটনার পর রবিবার এমন ধোঁয়া দেখে ট্রেন যাত্রীরা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে ওই আগুন নিভিয়ে ফেলা হয়। অল্পের জন্য সবাই রক্ষা পান। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যারা আসন পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com