1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এবি পার্টির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সঙ্গে না থাকলেও সরকারের পদত্যাগে এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগামী শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এবি পার্টি’র আহ্বায়ক সাবেক জনপ্রশাসন সচিব এএফএম সোলায়মান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

মজিবুর রহমান মঞ্জু বলেন, গতবছরের ডিসেম্বর মাসে এবি পার্টির পক্ষ থেকে ‘দুই দফা’র দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের সেই ‘দুই দফা’ ছিল অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামত ও রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা।

তিনি বলেন, আজ দুঃখ ও হতাশার পুঞ্জীভূত ক্ষোভে জন-মানুষের দাবি’র প্রতি শ্রদ্ধা জানাতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা আমাদের দুই দফা দাবির পাশাপাশি অবিলম্বে বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ‘এক দফা’ দাবির প্রতি সংহতি ঘোষণা করছি। এবি পার্টি আগামী শনিবার ইউরোপীয় ইউনিয়নের সফররত মিশনের সাথে বৈঠকেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের ব্যাপারে গুরুত্ব আরপ করবে বলে তিনি উল্লেখ করেন।

আগামী ১৪ জুলাই, শুক্রবার বিকেল তিনটায় বিজয়-৭১ চত্ত্বরে এবি পার্টি বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির মধ্য দিয়ে নতুন ধারার আন্দেলনের সূচনার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকারের সকল জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে জনগনের গণতান্ত্রিক ও ভোটাধিকার রক্ষায় এবি পার্টি জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com