1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে- স্বরাষ্ট্র সচিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমাদের দেশের এভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এর জন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয়। সেজন্য তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।

সিনিয়র সচিব আজ সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্ত কমিটির শুনানির পূর্বে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের এয়ার টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়৷ এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম ও বিধি আছে৷ এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না৷ কিছু ক্ষেত্রে কিছু মানুষের দূর্বৃত্তপনা রয়েছে৷ এটি অনুসন্ধান করতে আমরা বসেছি৷ তিনি বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টেদের (জিএসএ) নিকট থেকে তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি৷ তাদের কথা শুনে কিভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি। মোদ্দাকথা, আমাদের অনুসন্ধান যাতে মানুষের কাজে লাগে- সে কারণেই এই প্রচেষ্টা৷

নাসিমুল গনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না৷ শুধু তদন্ত করছি৷ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে৷ সে কারণেই আজকের এ সভা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com