1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এরদোগানকে প্রশংসা করে যা বলল হামাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামাসপ্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের পক্ষে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট।

বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) পার্লামেন্টারি গ্রুপের বৈঠকের আগে লিখিত বিবৃতিতে হামাস এরদোগানকে এই স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা এবং তাদের স্বদেশের মুক্তির সংগ্রামে এরদোগানের মর্যাদাপূর্ণ অবস্থানের জন্য হামাস তুস্কের কাছে ঋণী থাকবে। এই অবদান তাদের দেশের জনগণ মূল্য দেয়। ফিলিস্তিনের বর্তমান অবস্থা তাকে পাশে পেয়ে আমরা গর্বিত।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলে দখলদারিত্বের বিপক্ষে এরদোগানের সাহসী বক্তব্য এবং ভ্রাতৃপ্রতিম অবস্থান ফিলিস্তিনের মানুষ মনে রাখবে। ফিলিস্তিনি জনগণ তার কথা কখন ভুলবে না।

এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ।

তিনি বলেন, গাজায় ইসরাইলের ‘নিষ্ঠুরতা ও গণহত্যা’ যতদিন অব্যাহত থাকবে, ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে।

ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমাদের সমালোচনা করে এরদোগান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরাইল হামলার চালায়, তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com