1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এরশাদের জন্মদিন উপলক্ষে রাজধানীতে বিদিশার শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠন প্রক্রিয়া। শোভাযাত্রা নেতৃত্ব দিয়েছেন এরশাদের সাবেক স্ত্রী ও জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।

গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে বারিধারার দূতাবাস রোডের প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে কয়েকশ’ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোভাযাত্রাটি করেন তিনি। ছেলে এরিক এরশাদ মোটর শোভাযাত্রায় ছিলেন না। শোভাযাত্রায় বিদিশার সঙ্গে তার গঠিত কমিটির কো–চেয়ারম্যান, উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে গুলশান-১ নম্বর পুলিশ প্লাজার সামনে গিয়ে বক্তব্য দেন বিদিশা। বিদিশা এরশাদ বলেন, আমি তরুণ নেতৃত্ব খুঁজছি। যারা আমার সঙ্গে দেশের জন্য, মেহনতি মানুষের হয়ে সংসদে কথা বলবেন।

‘এই দিনে আমি প্রয়াত এরশাদ সাহেবের জন্য দোয়া চাচ্ছি। ওনার আমল ছিল স্বর্ণযুগ। ওনার সময়ে যে চালের দাম ছিল কেজি ২০ টাকার নিচে, এখন সে চাল ৫০ থেকে ৬০ টাকা। সামনে রোজা। মানুষ খাদ্যদ্রব্য নিয়ে বিপদে আছে। এখনই সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে না পারলে সরকারের সব ভালো কাজ ম্লান হয়ে যাবে,’- বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com