1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

এলজিইডি প্রকৌশলীরা সবকিছুইতেই দক্ষতা ও পেশাদারিত্ব প্রমান রাখে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সরকারের অবকাঠামো উন্নয়ন ও নির্মানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এলজিইডি প্রকৌশলীরা শুধু যে পেশায় সফল তা নয়, সৃজনশীল কাজেও দক্ষ। এই খেলার সুচারু আয়োজনই তা প্রকাশ পাচ্ছে৷ এককথায় বলতেই হয়, এলজিইডি প্রকৌশলীরা সবকিছুইতেই দক্ষতা ও পেশাদারিত্ব প্রমান রাখে।

শনিবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এলজিইডি প্রিমিয়ার লিগ-২০২৪ আয়োজনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন এই সব কথা বলেন।

এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন বলেন, পেশাদারিত্ব অনুশীলন ও সুদক্ষতার প্রমানের জন্য এই ধরনের আয়োজন সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে এই আয়োজন ভূমিকা রাখবে।

প্রকৌশলী আলী আক্তার হোসেন আরও বলেন, প্রতিযোগিতাপূর্ণ কিন্ত পারস্পরিক শ্রদ্ধাবোধময় এই আয়োজন ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। এই খেলায় সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।

উল্লেখ, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ১২ টি দল নিয়ে শুরু হয় এই এলজিইডি প্রিমিয়ার লিগ-২০২৪।
ফাইনালে মাইটি স্ট্রাইকার্স টসে জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ নির্ধারিত ২০ ওভার খেলে ১৫০ রান সংগ্রহ করে মাইটি স্ট্রাইকার্স। পরে ১৫১ রানকে তাড়া করে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন

পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিউল আরেফিন টুটুল, এলজিইডি প্রিমিয়ার লিগের সমন্বয়ক প্রকৌশলী শরিফুল ইসলাম রানাসহ এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com