1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এশিয়া কাপ :‘টস’ জিতলেই চ্যাম্পিয়ন!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০২২-এর এশিয়ার কাপের ১৫তম আসরে টস জিতে পরে ব্যাটিং করা দলগুলোই বেশিরভাগ ম্যাচ জিতেছে। এখন পর্যন্ত এবারের আসরের পরিসংখ্যান অনুসারে বড়-বড় ম্যাচে পরে ব্যাট করা দলই জয় পেয়েছে। তাই শ্রীলংকা-পাকিস্তান ফাইনালে বড় ফ্যাক্টর হবে ‘টস’।

টুর্নামেন্টে এখন পর্যন্ত হয়ে যাওয়া ১২টি ম্যাচের মধ্যে পরে ব্যাটিং করে ম্যাচ জয় করেছে নয়টি দল। বাকী তিন ম্যাচে জিতেছে আগে ব্যাট করা দলগুলো।

আগে ব্যাট করে জয় পাওয়া তিন ম্যাচের মধ্যে দু’টিতে প্রতিপক্ষ ছিলো পুচকে হংকং। আর অন্যটি ছিলো ভারত-আফগানিস্তানের গুরুত্বহীন ম্যাচটি। তারপরও ঐ ম্যাচে টস জিতে পরে ব্যাটিং করেও ম্যাচ হারে আফগানিস্তান। ভারতের কাছে ১০১ রানে হেরেছিলো আফগানরা।

হংকংয়ের বিপক্ষে প্রথম ব্যাট করে ম্যাচ জিতে ভারত ও পাকিস্তান। ভারত ৪০ ও পাকিস্তান ১৫৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছিলো।

গ্রুপ পর্বের দুই ম্যাচে আগে ব্যাট করে ম্যাচ হেরেছিলো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ম্যাচ হারে টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় বাংলাদেশকে। নাটকীয়ভাবে ঐ ম্যাচ ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় সাকিব আল হাসানের দল।

টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ছিলো ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো। গ্রæপ পর্ব ও সুপার ফোরে মুখোমুখি হয়েছিলো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বি। দুই ম্যাচে পরে ব্যাট করা দল ম্যাচ জিতে মাঠ ছাড়ে। গ্রুপ পর্বে ভারত ও সুপার ফোরে জয় পেয়েছিলো পাকিস্তান। দুই ম্যাচের জয় নিষ্পত্তি ৫ উইকেটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com