1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৪৪৭, বহিষ্কার ২০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুরু হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি-মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বন করায় বহিষ্কার হয়েছে ২০ জন শিক্ষার্থী।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এসএসসির প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ৪ হাজার ২২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৭ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০, বরিশালে ১ হাজার ২৬ জন, সিলেটে ৯৪০ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন, কুমিল্লায় ২ হাজার ৬১৮ জন, ময়মনসিংহে ৯৭৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৫ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন অনুপস্থিতি ছিল। এ বোর্ডের আওতায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৯৫ জনের মধ্যে ২ হাজার ৮৭২ জন অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম দিন দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩১ হাজার ৪৪৮ জন অনুপস্থিত ও ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে হল পরিদর্শক কোনো শিক্ষককে এদিন বহিষ্কার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com