1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

এ নাম নিয়ে অহেতুক আর বিতর্কে যেতে চাই না: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের টার্গেটে ফেল করেছে। ১০ তারিখে সরকার পতনের টার্গেটে নেমেছিলো তারা। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। আন্দোলন কেবলই নেতাকর্মীদের আন্দোলন। এখানে কোনো জনগণ নেই। জনসম্পৃক্ততা ঘটেনি বলে তারা নিরব পদযাত্রা করছে। বিএনপি আন্দোলন শুরুই করেছে গরম দিয়ে, ফলে তাদের আন্দোলন শুরুর আগেই শেষ হয়ে গেছে।

বগুড়া-৪ আসনে হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।

রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যে বলে বেড়াচ্ছে, তারা দেশের সবচেয়ে বড় দল। তাদেরকে বলবো, নির্বাচন ছাড়া কোন দল বড় আর কোন দল ছোট, সেটি নিরূপণ করা যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয়, তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে। ২০১৩-১৪ সালে আমরা তা দেখেছি। সেই আশঙ্কা এখনও আছে। বিএনপি আন্দোলনে যখন ব্যর্থ হয়, তখন বিএনপি জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের মতো সহিংসতায় নেমে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com