1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকলে কেউ ক্ষতি করতে পারবে না – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,
আমরা সকলে একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই । আমরা সকলে যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশ এবং দেশের মানুষের কোন ক্ষতি করতে পারবে না।

আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ ও এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং পল্লবীতে স্বেচ্ছাসেবকদলের আয়োজনে স্হানীয় সুশীল সমাজের জন্য ইফতার ও দোয়ায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই মন্তব্য করে আমিনুল হক বলেন,স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল।সেই স্বস্তির নিঃশ্বাসে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন সুন্দর একটি সমাজ গড়ার। সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ার।

এসময় তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব।

এসময় বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আমরা দেখেছি স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের ওপরে প্রভাব বিস্তার করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল।

এসময় তিনি আরও বলেন,আওয়ামী স্বৈরাচার সরকার তার ১৫ টা বছরের শাসনামলে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসেছিল।১৭ বছর ধরে আমাদের আন্দোলনের ফসল হিসেবে গত জুলাই আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি।

এছাড়াও খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল, পল্লবীতে আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসা ইফতার মাহফিল এবং পল্লবী রুপনগরে দুইটি ইফতার বিতরণ কর্মসূচিতেও অংশ নেন আমিনুল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com