1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ওমানের পিচ নিয়ে যা বললেন শামীম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওমানে রীতিমত রান উৎসব করলেন নাঈম শেখ, লিটন দাস, নুরুল হাসান সোহানরা। নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানই সবচেয়ে বড় প্রমাণ। পরে ম্যাচে ৬০ রানের বড় জয়ের দেখাও পেয়েছেন তারা।

শুক্রবার ওমান ‌‘এ’ দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ একাদশ। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন লিটন কুমার দাস। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটসম্যানদের এমন দুরন্ত ইনিংসে বিশ্বকাপে আশা দেখছেন শামীম হোসেন পাটোয়ারী।

শুক্রবার (৮ অক্টোবর) ম্যাচ শেষে শামীম বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম ও লিটন ভাই ভালো শুরু এনে দিয়েছেন। শেষদিকে সোহান ভাইয়ের সাথে ব্যাটিং করেছি। অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী, এই পিচে আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে।’

লিটন-নাঈমের হাফ সেঞ্চুরির পর শেষ দিকে সোহান-শামীম ঝড়ে ২০৭ রান করে বাংলাদেশ। মাত্র ১৫ বলে ৪৯ রান নিয়ে সোহান ও ১০ বলে ১৯ রান নিয়ে শামীম পাটোয়ারি অপরাজিত ছিলেন। শেষ ১২ বলের মধ্যে সোহান-শামীম হাঁকান ৭টি ছয়। তার মধ্যে সোহান একাই হাঁকান ৫টি। ১৯তম ওভারের প্রথম ৩ বলে ৩টি ছয়ের পর ইনিংসের শেষ ২ বলেও উড়িয়ে বাউন্ডারি পার করেন। সব মিলিয়ে বাংলাদেশ ইনিংসে ছয়ের মার ১৩টি। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৮১ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com