1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ওমিক্রন শনাক্তের পর বিশ্বে ৫ লাখ লোক মারা গেছে : ডব্লিওএইচও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বে ওমিক্রন শনাক্তের পর এ পর্যন্ত পাঁচ লাখ লোকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মঙ্গলবার এ কথা জানিয়ে একে অতি মর্মান্তিক বলে উল্লেখ করেছে।

সংস্থার ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মোহাম্মদ বলেছেন, গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ লাখ লোক।

তিনি বলেন, সবাই যখন বলছে ওমিক্রন তীব্র নয়, কিন্তু তারা একটি বিষয় মিস করছে যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে পাঁচ লাখ লোক মারা গেছে। এটি সত্যিই অতি মর্মান্তিক।

ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারণ ওমিক্রন খুবই সংক্রামক। যদিও এতে তীব্র অসুস্থ হওয়ার কারণ নেই।

সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরো বেশি হবে।

তিনি বলেন, আমরা মহামারীর মাঝামাঝি অবস্থায় আছি। এখনও অনেক দেশ ওমিক্রনের চূড়া পার করেনি।

তিনি আরো বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এটি খুবই উদ্বেগের বিষয়।

মারিয়া ভ্যান আরো বলেন, ভাইরাসটি ক্রমাগত বিপদজনক হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com