1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কমলা-ট্রাম্প বিতর্ক নিয়ে যা ভাবছে রাশিয়া?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। দুই প্রার্থীর বিতর্কের বিভিন্ন প্রসঙ্গে জায়গা করে নেয় রাশিয়া–ইউক্রেন যুদ্ধ।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্প এবং কমলার বিতর্ক নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।

ট্রাম্প এবং কমলার প্রথম বিতর্ক সম্পর্কে মন্তব্য করতে বললে স্পুটনিক রেডিওকে জাখারোভা বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না কেন এটি বড় খবর।’

‘আমাদের জন্য এটা কী বড় খবর? এমন সব মানুষের অনুষ্ঠান দেখা, যারা পরিষ্কারভাবে তাদের কথার জন্য কোনো জবাবদিহিতার মুখোমুখি হয় না?’

জাখারোভা আরও বলেন, ‘তাদের দুইজনের কথা শোনাটা পাগলের মতো ছিল…আসলে তারা কীভাবে এবং কীসের জন্য বিশ্বকে শাস্তি দিতে যায়, তা নিয়ে আলোচনা করছে।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া। এর মধ্যেই ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল আরটি নেটসহ দুইটি সংস্থা ও ১০ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এ দিকে মঙ্গলবারে বিতর্কে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে ইউক্রেন যুদ্ধ থামাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com