1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সভাপতি পদে তিনি (শেখ হাসিনা) অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।

কাদের বলেন, বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সেতুমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি আমরা। সে লক্ষ্যে কাজ করে যাবো। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com