1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন গুরুত্বর জখম হয়েছে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

৪ জানুয়ারী শনিবার সন্ধা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতিবাজারে। স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সুতিবাজারের চা ব্যবসায়ী বাবলু মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে দোকানে ফিরে আসার পথে আগে থেকে ওতপেতে থাকা মঠবাড়ী গ্রামের কালাম গাজী ও তার পুত্র আবু ইছা বাবলুর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কাছে থাকা ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। শুধু তাকে নয় একই সময় কাঁকড়া ব্যবসায়ী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম হোসেন ও স্থানীয় আঃ গফফারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এদের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা বলেন, পুর্বের শত্রুতার জেরে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হিরনময় ঢালী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com