1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কয়রায় হাটের সরকারী জায়গা দখলের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

কয়রা, খুলনা, প্রতিনিধি : খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারের সরকারী জায়গা দখলের অভিযোগ উঠেছে। ঘুগরাকাটি বাজারের ব্যবসায়ীগণ সরকারী জায়গা দখলের অভিযোগ এনে খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়েছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধবারে হাট বসে। এই হাটে বিভিন্ন এলাকা থেকে তাদের পন্য বিক্রী করার জন্য এখানে এসে বিক্রী করে থাকে। ঘুগরাকাটি বাজারের চাঁদনীর পাশে তাদের বেচাকেনার সুবিধার্তে সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানো হয়। ইতিপূর্বে এই জায়গায় কিছু কাঁচামালের দোকান ছিল। তাদেরকে সরিয়ে হাটে আগত ব্যবসায়ীদের বেচাকেনার সুবিধার্তে তাদেরকে সরকারী চাঁদনীতে বসানো হয়। এই বাজারে অবস্থিত সরকারী খাদ্য গুদাম, অটো রাইচ মিল, বড় বড় কোম্পানির ডিষ্টিবিউটর ব্যবসায়ী রয়েছে সে জন্য তাদের পন্য আনা নেওয়ার জন্য এই জায়গা দিয়ে ট্রাকগুলো ঘুরাতো।

গত ৩ জানুয়ারী শুক্রবারে ১। মোঃ মফিজুল ইসলাম গাঁতিদার ২। মোঃ বেলায়েত হোসেন গাঁতিদার উভয় পিতা মৃত মাজেদ গাঁতিদার ৩। মোঃ রবিউল ইসলাম পিতা মৃত বদর উদ্দীন সর্ব সাং ঘুগরাকাটি, কয়রা, খুলনা সহ ৫/৬ জন সরকারী ইটের সলিং হাটের জায়গায় ইটের উপর বালু দিয়ে ইট ঢেকে দিয়েছে ও দখলের চেষ্টা চালচ্ছে। রাতের আঁধারে তারা এখানে ঘর উঠাবে বলে জানা যায়। এই জায়গা দখল হয়ে গেলে বাজারে যানজট সৃষ্টি হবে এবং আগত হাটের ব্যবসায়ী ও জনসাধারণের দুর্ভোগ পোহাতে হবে।
ব্যবসায়ীরা সরকারীভাবে বসানো ইটের সলিং এর হাটের জায়গায় ইটের উপর বালু দিয়ে ঢেকে দিয়ে সরকারী সম্পদ নষ্ট করার বিচার দাবী করেন এবং এই জায়গাটা যেন দখল করতে না পারে তার দাবী জানান।

এ ব্যাপারে মফিজুল গাঁতিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কে বা কারা বালু দিয়েছে সেটা আমি জানি না।
এ ব্যাপারে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com