1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করিম ভরসা বেঁচে আছেন কি নেই প্রশ্ন উঠেছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসাকে গতকাল রংপুরের জজ আদালতে হাজির করা হয়নি। তাই প্রশ্ন উঠেছে- তিনি বেঁচে আছেন, না নেই? সূত্রে জানা গেছে, করিম উদ্দিন ভরসাকে আটকে রাখা হয়েছে কি না তা জানতে সম্প্রতি তাঁকে আদালতে তার ছেলে সাইফুল উদ্দিন ওরফে শিমুল ভরসার জিম্মায় রয়েছেন তাঁর পিতা- এমনটা দাবি করে করিমের নয় সন্তানের হেবিয়াস করপাস আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাই কোর্ট আদেশ দেয় তাঁকে জজ কোর্টে হাজির করতে।

এ আদেশের বিরুদ্ধে ৬ মার্চ শিমুল ভরসা আবেদন করলে সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের জন্য ওই আদেশ স্থগিত করে। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে শফিকুল ইসলামসহ নয় সন্তান ফের আবেদন করলে করিম উদ্দিন ভরসাকে তাঁদের সঙ্গে দেখা করার সুবিধার্থে ১৫ দিন পর শনিবার রংপুরের জজ আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়।

কিন্তু প্রথম শনিবার রংপুরের আদালতে হাজির করা হলো না। ফলে করিম উদ্দিন ভরসাকে দেখতে আদালত প্রাঙ্গণে কৌতূহলী অনেকে জড়ো হন। কিন্তু শেষতক তাঁকে আদালতে হাজির না করায় লোকে বলাবলি করতে থাকেন- করিম ভরসা কোথায়? তিনি কি জীবিত? শিমুল ভরসার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। করিম উদ্দিন ভরসা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বয়স ৮৭ বছর। তাঁর ১০ ছেলে, ছয় মেয়ে। সম্পত্তি নিয়ে ছেলে-মেয়ে ও অন্যদের সঙ্গে তাঁর তীব্র বিরোধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com