1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

করোনার ডেল্টা ধরনে সবচেয়ে ঝুঁকিতে যারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা। ভাইরাসের এই প্রজাতি দ্রুততার সঙ্গে একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়েছে। ডেলটা একটি অতি সংক্রামক ধরন। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১০০টি দেশে এই প্রজাতির উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগামী মাস কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ‘ডেল্টাই’ হবে করোনার প্রধান ধরন। বিশ্বের কয়েকটি দেশে ডেলটা ধরন থেকে সংক্রমণ বৃদ্ধি ও সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার বাড়তে দেখা যাচ্ছে। ডেলটার সংক্রমণ বাড়তে থাকায় এই ধরনটি করোনার অন্য সব ধরনকে দ্রুত ছাপিয়ে যেতে পারে।

এদিকে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ আক্রান্ত রোগীর মধ্যে করোনার এই ডেল্টা ভ্যারিয়েশনের পাওয়া গেছে। যার কারণে দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাস। সংক্রমণ ঠেকাতে সাত দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।

ল্যানসেট পত্রিকার এক প্রতিবেদনে করোনার ডেল্টা ধরন নিয়ে এক দীর্ঘ গবেষণার তথ্য প্রকাশ করা হয়। গবেষণা দলটি স্কটল্যান্ডের এক দল গবেষক। তারা দেখেছেন ডেল্টার সংক্রমণ হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। ৮২ হাজার ৫০০ করোনা আক্রান্ত রোগীর ওপর গবেষণা চালায় তারা। কম বয়সীদের টিকাকরণ হয়নি, তারা যথেষ্ট ঝুঁকি আছে। এ ছাড়া যাদের কোনোরকম কোমর্বিডিটি (সহ-অসুস্থতা) রয়েছে, বা যাদের বয়স বেশি, তাদের ডেল্টা সংক্রমণের ঝুঁকিও বাকিদের তুলনায় বেশি।

গবেষকরা জানান, ৮২ হাজার ৫০০ করোনা আক্রান্ত রোগীর মধ্যে অন্তত ৫২ হাজার ৮২২ জন কোনো ভ্যাকসিন নেননি। এ ছাড়া ২০ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী ছিলেন, যারা শুধু ভ্যাকসিনের এক ডোজ নিয়েছিলেন। এ ছাড়া ৭ হাজার ২০০ জন ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হন। গবেষণা থেকে তারা এই বিষয়টি পরিষ্কার করেছেন, করোনার কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com