1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

করোনার ভয়ে পুরো পরিবার ঘরে বন্দি ১৫ মাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ পুলিশ একটি পরিবারের কয়েকজন সদস্যকে করুণ অবস্থায় উদ্ধার করেছে; যারা করোনায় মৃত্যুর ভয়ে গত ১৫ মাস ধরে তাঁবু দিয়ে বানানো ঘরে নিজেদের বন্দি করে রেখেছিলেন। বুধবার অন্ধ্রপ্রদেশের কাদালি গ্রাম থেকে এই পরিবারটিকে উদ্ধার করেছে পুলিশ।

কাদালি গ্রামের প্রধান চপ্পলা গুরুনাথের মতে, ১৫ মাস আগে এক প্রতিবেশি করোনায় মারা যাওয়ার পর রুথাম্মা (৫০), কানথামানি (৩২) এবং রানি (৩০) নিজেদেরকে ঘরে বন্দি করে ফেলেন। করোনার ভয়ে দীর্ঘ এই সময়ে তারা ঘর থেকে বের হননি।

কিন্তু সম্প্রতি একজন স্বেচ্ছাসেবী দেশটির সরকারের গৃহহীনদের সরকারি আবাসন প্রকল্পে বাড়ি দেওয়ার জন্য হাতের আঙুলের ছাপ সংগ্রহের কাজে সেখানে যান। এরপরই রানিদের গৃহবন্দি দশার কথা সামনে আসে। ওই স্বেচ্ছাসেবী বিষয়টি গ্রামের মোড়ল এবং অন্যান্যদের অবগত করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে চপ্পলা গুরুনাথ বলেছেন, ‌‘স্ত্রী এবং দুই সন্তান নিয়ে এখানে বসবাস করছে চুত্তুগাল্লা বেনির পরিবার। তারা করোনাকে ভয় পেয়েছিল। যে কারণে প্রায় ১৫ মাস ধরে তারা ঘরে বন্দি অবস্থায় আছে। আশা কর্মী অথবা অন্যান্য স্বেচ্ছাসেবীরা ওই বাড়িতে যাওয়ার পর কোনও সাড়া না পেয়ে প্রায়ই ফেরত যেতেন। কিন্তু সম্প্রতি তাদের কয়েকজন আত্মীয় জানান যে, বাড়িতে তিনজন আছেন; যারা নিজেদের বন্দি করে রেখেছেন এবং স্বাস্থ্যের অবস্থা ভালো নয়।

তিনি বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর আমরা বাড়িটিতে যাই এবং ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করেছি। পরে রাজোল পুলিশের উপপরিদর্শক কৃষ্ণমাচারি এবং তার দল ঘটনাস্থলে এসে ওই পরিবারের সদস্যদের উদ্ধার করেন। বেরিয়ে আসার সময় তাদের অবস্থা অত্যন্ত করুণ দেখা যায়। কোনও ধরনের যত্ন ছাড়াই তাদের চুল বেড়ে উঠেছে। তারা অনেক দিন ধরে গোসল করেনি। পরে আমরা তাৎক্ষণিকভাবে তাদের সরকারি হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তারা সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কাদালি গ্রামের প্রধান চপ্পলা গুরুনাথ বলেছেন, আর দুই থেকে তিন দিন এভাবে চললে ওই পরিবারের সব সদস্যই মারা যেতেন। সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com